০২/০৩/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে নামলেন হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “আমি প্রতিবার নির্বাচনের আগে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য একটি সুস্পষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করে থাকি। গতকাল আমি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মানুষের জন্য আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। এই ইশতেহারে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনারা যদি আমাকে সমর্থন দেন, সহযোগিতা করেন এবং আমার জন্য দোয়া করেন- ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবো।”

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করাই তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আমরা সবাই এক”—চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির রাজনীতিতে হারুনুর রশীদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন