০২/০৩/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে আটকের পর মৃত রবিউল ইসলাম রবির মরদেহ ফেরত দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (০৫ জানুয়ারী) রাত সোয়া ৯ টার দিকে পতাকা বৈঠক শেষে তার মরদেহ ফেরত দেয়া হয়।
মরদেহ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। মৃত রবিউল ইসলাম রবি (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, রাতে জোহরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউলের মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, মৃত রবিউল ইসলাম রবি মৃগী রোগি ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়ার পর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দুই দফা পতাকা বৈঠকের এমন দাবি করে বিএসএফ। 

এর আগে রবিবার রাত ৪টার দিকে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে আরও কয়েকজন চোরাকারবারির সাথে ভারতে যায় রবিউল ইসলাম রবি। এসময় বিএসএফের হাতে আটক হন তিনি। এরপর বিএসএফের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হলে তাকে নেয়া হয় ভারতের একটি হাসপাতালে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

পড়ুন- মেহেরপুরে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

দেখুন- আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন বিরোধী লিফলেট নিয়ে চাঞ্চল্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন