১০/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।

সীমান্তের একাধিক সূত্র ও বিজিবি থেকে জানা যায়, হাবিলসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে মাদক আনতে গিয়েছিল, এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে হাবিল আহত হয় ও সীমান্তের এ পারে পালিয়ে আসে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকাল ৭টার দিকে নিয়ে আসে তার স্বজনরা, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে, এ বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

এনএ/

দেখুন: সোলেমান হাজারী এখন চাঁপাইনবাবগঞ্জে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন