২৫/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৬:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের যে বার্তা দিলো সদর দফতর

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদনের যাচাই-বাছাই চলছে বলেও জানিয়েছে সদর দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইস্পেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

আবেদনকারীদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে, তারা ফৌজদারি/ আর্থিক/ নৈতিক স্খলন/ আচরণগত/ বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল/ প্রশাসনিক অ্যাপিলেড ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কাজ করছে।

চাকরিচ্যুত

বুধবার (২৯ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করেছেন।

এছাড়া তারা সড়ক অবরোধ করেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পুলিশ সদর দফতর তাদের আবারও আশ্বস্ত করেছে।

পড়ুন:দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা

দেখুন:চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত সেনা সদস্যদের সড়ক অবরোধ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন