বিজ্ঞাপন

চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এতে ভিপি (সহ-সভাপতি) হিসেবে প্রার্থীতা করবেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে শাফায়াত হোসেনকে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

২৬ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপস্নব, সহ খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার, দফতর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ দফতর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদকে মনোনীত করা হয়।

এছাড়া, সদস্য পদে লড়বেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন