২৬/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

প্রথমে প্রসিকিউশন পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর উপস্থিত ও পলাতক আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশনের পক্ষ থেকে পাল্টা যুক্তি (রিপ্লাই) উপস্থাপন করা হবে। এই ধাপ শেষ হলে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে। চলতি মাসের মধ্যেই উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর মামলার আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিনারে অংশ নেন এবং ওই দিন পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের সঙ্গে সাক্ষাতে সরকার পতনের খবর তাকে জানান। পরে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে নিজ পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দেন আরশাদ হোসেন।

পড়ুন: বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন