১২/০২/২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চারটি আসন বহালের দাবিতে উত্তাল বাগেরহাট, ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বুধবার ও বৃহস্পতিবার (১০-১১ সেপ্টেম্বর) টানা ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ জনগণেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি বাদ দেওয়ার প্রস্তাব স্থানীয় মানুষের স্বার্থবিরোধী। তারা জানান, জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও ঐতিহাসিক গুরুত্বের কারণে চারটি আসন বহাল রাখা অত্যন্ত জরুরি। আসন কমে গেলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, চাকরি ও সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে।

নেতৃবৃন্দ আরও জানান, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের একক কর্মসূচি নয়, বরং জনস্বার্থে গড়ে ওঠা আন্দোলন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে আসন সংখ্যা কমানোর প্রস্তাব, জেলাজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন