বিজ্ঞাপন

চারুকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার (৩০ মার্চ) বর্ণিল আয়োজনের এ প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার। এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টরবৃন্দ, অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : http://‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন