বিজ্ঞাপন

চার হাজার টাকার জন্য খুন হলেন কলেজ শিক্ষার্থী

নেত্রকোনা সদর উপজেলার বড় কাইলাটি চল্লিশাকান্দা এলাকায় মাত্র চার হাজার টাকার জন্য মো. জাহাঙ্গীর মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদিকে, নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর ঘটনার পর থেকে নিখোঁজের কথা জানান নিহতের পরিবারের সদস্যরা

শনিবার (১৩ সেপ্টেম্বর) হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা সদর সার্কেল পুলিশ সুপার সজল কুমার সরকার। এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর স্থানীয় রনি ও তরিকুল নামের দুই যুবকের কাছে চার হাজার টাকা পেতেন। এ টাকা চাইতে গেলে তারা আলমগীরকে মারধর করে। পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন।

এর ‎কিছুক্ষণ পর রাত ৯টার দিকে রনি ও তরিকুল তাদের দলবল নিয়ে আলমগীরের বাড়িতে গিয়ে আবারো হামলা চালায়। এ সময় আলমগীরকে ঘর থেকে বের করে মারধর শুরু করলে ছোট ভাই জাহাঙ্গীর তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাকে বাড়ির বাইরে টেনে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা উসমান আলী অভিযোগ করেন, অভিযুক্ত রনি ও তরিকুল স্থানীয় বিএনপি’র প্রভাবশালী নেতাকর্মী। হত্যাকাণ্ডের পর তারা হুমকি দিয়ে যাচ্ছে, এ ঘটনায় বাড়াবাড়ি করলে নিহতের পরিবারের অন্য সদস্যদের গুম করে ফেলা হবে।

নিহতের মামাতো ভাই জয়নাল ইসলাম জামী বলেন, আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেল পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : নেত্রকোনায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন