২৫/০২/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

চালের বাজারে দাম কিছুটা বেড়েছে, খুব শিগগিরই দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ব্যবসা বাণিজ্যকে সহজ করতে সরকার কাজ করছে।বাস্তবমুখী সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান।

তিনি বলেন, পাইকারি বাজার ও খুচরা বাজারে দামের বড় ব্যবধান দেখা যাচ্ছে। এটার প্রকৃত কারণ জেনে আমরা সমাধান করতে চাই। বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাই।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সচিব মো. মাসুদুল হাসান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চাল আমদানিকারক আদিত্য মজুমদার, ব্যবসায়ী নাজির প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

টিএ/

দেখুন: ভরা মৌসুমেও কেন বাড়ছে চালের দাম? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন