বিজ্ঞাপন

চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশন, ৮ দফা দাবি মালিকদের

দেশে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রেক্ষাপটে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি সরবরাহ না পাওয়ায় ফিলিং স্টেশনগুলো পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। এ অবস্থায় তারা সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত পাম্প খোলা রাখার প্রস্তাব দেন।

একই সঙ্গে পাম্প মালিকরা বলেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুতের ঘটনা ঘটতে পারে, তবে তা পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। কোনো পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলে সরকারকে সহযোগিতা করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় ট্যাংকার পূর্ণ ধারণক্ষমতা ব্যবহার না করে আংশিক লোড নিয়ে পাঠানো হয়, ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়। এ কারণে পূর্ণ ট্যাংকারে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া একই জেলার একাধিক পাম্পে সমন্বিতভাবে জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পাম্প মালিকরা।

পড়ুন: ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন