বিজ্ঞাপন

আজ চা প্রেমীদের বিশেষ দিন: বিশ্ব চা দিবস

বন্ধুদের আড্ডা কিংবা ভোরের প্রশান্ত মুহূর্ত—এক কাপ চা যেন সবকিছু সতেজ করে তোলে। তাই আজকের দিনটি চা প্রেমীদের জন্য বিশেষ, কারণ আজ বুধবার (২১ মে) বিশ্ব চা দিবস।

বিজ্ঞাপন

এই দিনটি উদযাপনে একত্রিত হয়ে চা আড্ডায় মেতে ওঠার সুযোগ থাকে। ন্যাশনাল টুডে’র তথ্য অনুযায়ী, প্রতি সেকেন্ডে বিশ্বব্যাপী প্রায় ২৫ হাজার কাপ চা পান করা হয়, যা দৈনিক দুই বিলিয়ন কাপেরও বেশি।

চা উৎপাদনকারী দেশগুলো ২০০৫ সালে একত্র হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন শুরু করে, যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। ২০১৯ সালে জাতিসংঘ ২১ মে-কে বিশ্ব চা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০২০ সাল থেকে এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয়।

বিশ্ব জনসংখ্যার সঙ্গে চা পানকারীর সংখ্যা বেড়ে চলেছে, বিশেষ করে ভারত ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই দুই দেশই বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ চা পানে অবদান রাখে।

চা উৎপত্তির মূল ইতিহাস চীনের সঙ্গে জড়িত। প্রায় ৫ হাজার বছর আগে এক চীনা সম্রাট গরম পানি পান করার সময় গাছের শুকনো পাতা পড়ে গেলে তিনি সেই পানীয় পান করেন এবং এতে মুগ্ধ হন। এভাবেই গরম চায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যদিও এই গল্পের সত্যতা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। তবে শত শত বছর ধরে মানুষ চা পান করে আসছে, এটি নিঃসন্দেহে সত্য।

এনএ/

দেখুন: অপরাজিতা ফুলের চা, যেখানে ব্যবহার করা হয় না কোনো চাপাতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন