বিজ্ঞাপন

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সোহরাওয়ার্দীতে কর্মবিরতি

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ এনে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ঘটনায় হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্যসেবায় গুরুতর অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।

নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কর্মবিরতি চলাকালীন হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।”

তিনি বলেন, “আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করি। অথচ আমাদের সহকর্মীর সঙ্গে এমন আচরণ করা একেবারেই অপ্রত্যাশিত। আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক।”

বিজ্ঞাপন

পড়ুন : টাইফয়েডে এখনও দেশে শিশুর মৃত্যু হওয়া আমাদের জন্য লজ্জার : স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন