সন্দ্বীপে চিকিৎসার অভাবে শিশু মিশকাতের মৃত্যুর ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট। সেই সঙ্গে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। তদন্ত প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আইনজীবী নওয়াব আলি জনস্বার্থে একতি নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়, গত ২২ জানুয়ারি ২০২৫ সালে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স (গাছুয়া)‑তে কোনো ডাক্তার না থাকার কারণে চিকিৎসার অভাবে দেড় বছরের শিশু “মিশকাত” মারা যান। মৃত শিশুর পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং চিকিৎসা ও পেশাগত অসদাচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি রয়েছে।
পরবর্তী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
পড়ুনঃ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
দেখুনঃ আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা |
ইম/


