বিজ্ঞাপন

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের বিস্তার ঠেকাতে দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। দাবানলের তাণ্ডবে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলের ৫০ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে সক্রিয় রয়েছে অন্তত দুই ডজন আগুন। খবর আল জাজিরা ও বিবিসি

বিজ্ঞাপন

রোববার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আমরা নিশ্চিত, এই সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তিনি নতুন করে রাত্রিকালীন কারফিউও জারি করেছেন। এর আগে নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববারই এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে’। এই ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হতে পেরেছে।

পড়ুন: চানখারপুল হত্যা মামলা: শীর্ষ ৮ পুলিশের প্রথম রায় কাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন