বিজ্ঞাপন

চীনের কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

কিছু দিন আগে এশিয়ান কাপের মূল পর্বে শক্তিশালী চীনের বিপক্ষে দুই গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়েও চীনের কাছে একই ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

শুরু থেকে চীন দাপট দেখালেও প্রথমার্ধে বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়ে তোলে। যার ফলে গোলের দেখা পায়নি প্রতিপক্ষ। ২৫ মিনিটে চীনের লি কির ফ্রি কিক মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে সতীর্থের পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকলেও বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি চীনের লি জুয়ায়ু। মিলি দারুণ দক্ষতায় সেই শট রুখে দেন।

এরপর একটি ক্রস থেকে হেড করে চীনের এক খেলোয়াড় বল পাঠালেও তা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর আর চীনকে আটকানো যায়নি। ৪৭ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে যায়। জেং ইউজিয়ার কাটব্যাক থেকে ইউ জিনজু ৬ গজের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন। ৭১ মিনিটে ফ্রি কিক থেকে চীনের অধিনায়কের হেড আবার মিলির তালুতে লাগে। তবে ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ওয়াং এইফাংয়ের পায়ের বাঁকানো শট জালে জড়ায়। ঝাঁপিয়েও সেটি ঠেকাতে পারেননি গোলকিপার।

শেষ দিকে আরও চাপ দিলেও ব্যবধান বাড়াতে পারেনি চীন। তবে গোলকিপার মিলি না থাকলে ব্যবধান আরও বড় হতে পারতো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

পড়ুন : ২ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ মাঠ ছাড়ল হার নিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন