বিজ্ঞাপন

চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) রাতে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

একইসঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সিপিসি গ্রহণ করেছে বলেও জানান মির্জা ফখরুল।

রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুলসহ বিএনপির ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

সফরের বিষয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক এই সফরের মধ্য দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে। গেল ২২ জুন চীন সফরে যায় বিএনপির প্রতিনিধি দল।

এরআগে, ঢাকায় ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি-সিপিসি সমঝোতা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করবে।’

তিনি আরও জানান, শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন।


আদর্শ কমিউনিটিতে সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

বিজ্ঞাপন

পড়ুন : চীন সফর শেষে দেশে বিএনপির প্রতিনিধি দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন