বিজ্ঞাপন

চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ জৈষ্ঠ্য নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে এবার আসার পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপি’র বিশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে। দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সরকারের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ছাড়াও দলের তিনজন ভাইস চেয়ারম্যান, আরো দু’জন উপদেষ্টা, দু’জন যুগ্ম মহাসচিব সহ ৪ জন সংসদ সদস্য ও সাবেক দুজন নারী সংসদ সদস্যসহ আরো কয়েকজন নেতৃবৃন্দ এই প্রতিনিধি দলে রয়েছেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এই  টিমটি আগামী ১৬ই এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশ্য রওনা দেবেন এবং আগামী একুশে এপ্রিল প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবেন। সফরকালে বিএনপি’র প্রতিনিধি দলের সাথে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি সাথে লিউর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এর বাইরে ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে বিএনপি’র নেতৃবৃন্দের নানা বিষয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

চীন সফরে বিএনপি নেতৃবৃন্দের যে প্রতিনিধি দলটি আগামী ১৬ই এপ্রিল ঢাকা ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন: ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ২. মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) ৩. আলতাফ হোসেন চৌধুরী, এমপি, ভাইস-চেয়ারম্যান, বিএনপি ৪. জনাব শামসুজ্জামান দুদু, ভাইস-চেয়ারম্যান, ৫. ড. আসাদুজ্জামান রিপন, ভাইস-চেয়ারম্যান, ৬. নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ৭. বেবী নাজনীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ৮. জনাব খায়রুল কবির খোকন, এমপি, যুগ্ম মহাসচিব, ৯. হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব,  ১০. আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক, ১১. মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক, ১২. রাশেদা বেগম হীরা, সাবেক এমপি, প্রশিক্ষণ সেল বিষয়ক সম্পাদক, ১৩. কামরুজ্জামান, এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ১৪. নিলুফার চৌধুরী মনি, সাবেক এমপি, নির্বাহী কমিটির সদস্য, ১৫. সৈয়দ আল নোমান, এমপি, ১৬. মো. মনোয়ার হোসেন, এমপি, সদস্য সচিব, মাগুরা জেলা বিএনপি, ১৭. সানজিদা তুলি, সমন্বয়ক, মায়ের ডাক (মানবাধিকার সংগঠন), ১৮. কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, যুবদল, ১৯. মো. ইউনুস আলী, এলজিআরডি মন্ত্রী -র একান্ত সহকারী সচিব (এপিএস) এবং যুগ্ম সম্পাদক, কৃষক দল, ২০. আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল।

পড়ুন:রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

দেখুন:শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর তথ্য!

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন