বিজ্ঞাপন

চুক্তিভিক্তিক সচিব হলেন অবসরে যাওয়া ৫ অতিরিক্ত সচিব

অন্তর্বর্তীকালীন সরকার অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সচিব হওয়া এই কর্মকর্তাদের পাঁচজনই বিসিএস ৮২ ব্যাচের। তারা দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত এই পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব; ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন