১৭/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুপ্পুর কাছ থেকে যদি সার্টিফিকেট নিতে হয় তার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেখিয়েছে জরিনা এখন বলছে সংসার করতে হবে সখিনার সাথে,  আমরা শুরু থেকেই বলেছি আগে সনদ দেখাতে হবে। এরপরে সিদ্ধান্ত নেয়া হবে সিগনেচার করব কি করব না। তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন। কেউ যদি  জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয় নাই এমনটা ছিল না তবে তার দায় আমরা নেব কেন?

শনিবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত  সমন্বয় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২০০০ মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছ থেকে এর চেয়ে বিশ খেয়ে মরে যাওয়া ভালো।যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।

জোট করতে হলে কাদের সাথে জোট করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপি ও না জামাত ও না যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে আমরা তাদের  সাথে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির  যুগ্ম-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

বিজ্ঞাপন

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের কথা শোনেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এনসিপির এ সমন্বয় সভাকে ঘিরে জেলার নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য  করা গেছে। দুপুর থেকেই তারা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসেন।

পড়ুন : পটুয়াখালীতে নানা আয়োজনে  ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন