19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

এর ফলে এখন থেকে জেলার সব থানায় যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। পূর্বে শুধু হারানো সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন হুমকি, নিখোঁজ, চুরি, উত্যক্তকরণসহ সব ধরনের সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে। এতে নাগরিক ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “অনলাইন জিডি চালুর মাধ্যমে পুলিশি সেবা আরও আধুনিক ও সহজলভ্য হলো। এখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই জিডি করা যাবে। তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জিডির সর্বশেষ অবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করাও সম্ভব হবে।”

তিনি আরও জানান, অনলাইন জিডি করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (NID), সচল মোবাইল নম্বর এবং স্মার্টফোনে তোলা লাইভ ছবি। এ জন্য ‘Online GD’ নামের অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আরও বলেন, তবে সবার প্রতি প্রকৃত ঘটনা ও প্রমাণ সাপেক্ষে জিডি করার অনুরোধ থাকবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে সাধারণ মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। এতে করে পুলিশি সেবা আরও ডিজিটাল, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাংবাদিক হুসাইন মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপির মৌন মিছিল ও সমাবেশ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন