০১/০৩/২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে আহত ৪৬ জনকে চেক বিতরণ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আহত চুয়াডাঙ্গার ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৬ জন জুলাই যোদ্ধার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এই চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার আব্দুর রহমান। উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্কসহ আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।



অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দুর্বার প্রতিরোধ। এই যোদ্ধারা দেশের গণতন্ত্র ও অধিকার রক্ষায় যে অবদান রেখেছেন, তা জাতি চিরকাল স্মরণ রাখবে।”



চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এই উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন: চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী হত্যার ঘটনায় ছেলেকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন