19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।

আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তৎকালীন ছাত্রনেতা ও ‘জুলাই যোদ্ধা’ আসলাম হোসেন অর্ক, সাফফাতুল ইসলাম, সিরাজুম মুনিরা, খুশবু, মাহফুজ হোসেন ও সলিমিন হোসেন সোহাগ। শহীদ মাসুদ রানা মুকুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা ও শহীদ শাহারিয়ার শুভর বাবা আবু সাইদ আবেগঘন কণ্ঠে শহীদ পরিবারের উপেক্ষার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস শুধু শোক নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্যের জন্য আত্মত্যাগের স্মারক। এই দিবস নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার শেখায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন সদর ইউএনও এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রুহুল আমিন।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন