০১/০৩/২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় জেলা আদালত ও ট্রাইবুনালের কর্মচারীদের কর্মবিরতি

চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়ম ও বৈষম্য দূরীকরণের প্রতিবাদে ২ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে জেলা আদালত ও ট্রাইবুনালের কর্মচারীবৃন্দ। সোমবার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোশিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে জজ কোর্ট চত্বরে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্ষন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

এসময় কর্মবিরতিতে উপস্থিত বক্তার বলেন,বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয়ের অধীনস্থ আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম – ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম – ১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বধি প্রণয়নের দাবি করছি।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডালিম হোসেন বলেন, আমাদের এসকল দাবি-দাওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে এ সকল বৈষম্যের দাবিতে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।

কর্মবিরতিতে জেলা জজ আদালতের নাজির নজরুল ইসলাম, স্টেনোগ্রাফার সুভাস দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এনায়েত খান, স্টেনোগ্রাফার মামুন মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের যাত্রা

দেখুন: রেকর্ড তাপমাত্রায় ১৩ দিন পুড়ছে চুয়াডাঙ্গা, অতিষ্ঠ জনজীবন 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন