31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ৪

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী একটি ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইজিবাইকের চালক রয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার কিছু আগে সদর উপজেলার জাফরপুর এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, “দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, “ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আরও একজন মারা গেছেন। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।”

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পড়ুন : চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁস, ভুয়া উত্তীর্ণ ও ফল জালিয়াতিসহ নানা অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন