০১/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ

চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

তীব্র গরমে জেলার রাস্তাঘাটে জনসাধারণের চলাচল কমে গেছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও কৃষিকাজে নিয়োজিত মানুষের দুর্ভোগ বেড়েছে।

রিকশাচালক লালচান বলেন, “রাস্তায় রোদ আর গরমে হাঁসফাঁস লাগে। কিন্তু পেটের দায়ে কাজ ছাড়ার উপায় নেই।”

আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে হিটস্ট্রোকের আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, “আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা সহনীয় হলেও গরম বেশি অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।”

দিনের তাপমাত্রা বেড়ে গেলেও রাতের দিকে তুলনামূলক স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি। ফলে স্বস্তির বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে আছেন জেলার মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় রেললাইনে প্রাণ গেল যুবকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন