24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বাস, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ৬ বিজিবি ব্যাটালিয়ন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাহফুজুর রহমান (২৮), তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটির ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে আসা খান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহফুজুর মারা যান এবং আরও কয়েকজন আহত হন।

বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, আহত তুহিনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : জীবননগরে নিহত দুই পরিবারের খোঁজখবর নিলেন চুয়াডাঙ্গা বিএনপির সভাপতি বাবু খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন