25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. জাদু (৪৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

আজ ভোরে হারদী সেনা ক্যাম্পের সদস্যরা আলমডাঙ্গার কেশবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। আটক জাদু ওই গ্রামের মৃত দেলবার মণ্ডলের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপরাধে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছে সে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, সেনাবাহিনী জাদুকে পুলিশের হেফাজতে দিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক এবং অস্ত্র চোরাচালানের বিস্তর অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে এসব অপরাধ দমনে আশাবাদী সাধারণ মানুষ ও সচেতন মহল।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ তরুণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন