০২/০৩/২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে শিশু খাদ্য, বীজ, সার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মান ও মূল্য তদারকি করা হয়।

অভিযান চলাকালে, বিভিন্ন প্রকার বীজ সঠিকভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে মেসার্স জোয়ার্দার বীজ ভান্ডার ও মেসার্স মল্লিক ট্রেডার্সের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত ও সঠিক বীজ বিক্রয়ের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব (CAB) প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন