চুয়াডাঙ্গার দামুড়হুদা শহরের থানা রোডসহ অত্র উপজেলার কার্পাসডাংগা বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়, অননুমোদিত শিশু খাদ্য এবং বীজের প্যাকেটের গায়ে মেয়াদ বা মূল্য উল্লেখ না থাকার অভিযোগে এ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদ মূল্য ইত্যাদি উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রয় করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দামুড়হুদা উপজেলা শহরের থানা রোডে অবস্থিত মোমিনুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মোমিন স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও কার্পাসডাংগা বাজারের মোস্তাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ইসলাম বীজ ভান্ডারকে ৩৭, ৫১ ধারায় ২০ হাজার, আতিকুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স আসিফ বীজ ভান্ডারকে ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
পড়ুন: জয়পুরহাট সীমান্তে ৫ বাংলাদেশীকে হস্তান্তর
এস/


