চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় রেললাইনে কাটা পড়ে মিনাল (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক মারা গেছেন। শনিবার বিকেলে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা ও মৃত মিন্টু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জিআরপি থানার ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের ‘দশ পকেট’ এলাকায় পৌঁছালে মিনাল ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে থানা ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন : তরমুজ বিক্রিকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় আবার এক হিন্দু যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম


