বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সড়কে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন Suzuki মোটরসাইকেল চ্যাংখালী সড়কের চেংড়িখালী ব্রিজের নিকট রাস্তার পাশে রেখে বি়ভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করছিল। তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দুইজনকে ডিবি কটি পরিধান করা অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়।

আটক ২ জন হলেন- ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) ও এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।

জীবননগর থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদা তোলার সময় ২ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ

দেখুন- ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন