20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় আচরণবিধি প্রতিপালন ও গণভোেট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় আচরণবিধি প্রতিপালন ও গণভোেট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইন-শৃক্স্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য পদপ্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন) ও মোল্লা মো. ফারুক এহসান (এনসিপি) এবং চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) , মো. রুহুল আমিন (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মো. আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। আমরা মডেল নির্বাচন করতে চায়। দেশের জন্য, জাতির জন্য ও বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচন। সরকারি দায়িত্ব যারা পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সঠিকভাবে শেষ করতে পারবো। এ বিষয়ে সকলের সগহযোগিতা কামনা করছি।

পড়ুন- মহেশপুরে তারুণ্যের উৎসবে বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন ইনকিলাবের রাসেল হুসাইন

দেখুন- স্থায়ী কমিটির বৈঠক শেষে যেসব সিদ্ধান্ত জানালো বিএনপি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন