বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে চুয়াডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড় ৪টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইমুম আরাফাতের সঞ্চালনায় কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ ও সদস্যদেরকে ফুল দিয়ে বরন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা । এছাড়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় ছাত্রনেতাদের স্মৃতিচারন।

এসময় প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান শরীফ, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সােনা, জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মােমিন মালিতা সহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতুবৃন্দ।
পড়ুন : চুয়াডাঙ্গাবাসীর ঈদ কাটবে তীব্র গরমে
দেখুন : নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ |
ইম/



অনুষ্ঠানের সভাপতিত্ব কে করেছিলেন?আপনাদের মত সাংবাদিকদের কাছে সাংবাদিকতার পেশা শোভা পায় না, অনুষ্ঠানের সভাপতির নাম প্রকাশ করলেন না কেন? আমি একজন পাঠক হিসাবে আপনার কাছে এটা আমার প্রশ্ন? আপনারা আপনার মত সাংবাদিকরা কি দালালিতে ব্যস্ত?আপনি সংবাদ সংগ্রহ করেছেন? না কারো লিখে দেওয়া স্কিপ সংবাদ আকারে প্রকাশ করেছেন?
আমি আশা করছি, সংশোধিত আকারে সঠিক সংবাদটি পুনরায় প্রচার করা হবে, এবং অবশ্যই আমার মন্তব্যের রিপ্লাই দিতে হবে।
সভাপতিত্ব কে করেছেন? নাম বলেন।