০১/০৩/২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার নয়মাইলে পাখিভ্যানকে চাপা দিয়ে পালাল পরিবহন, ঘটনাস্থলেই নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে সিন্দুরিয়া রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সদর উপজেলার কুতুবপুর ও মাহম্মদজমা গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন, কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আব্দুর রাজ্জাক ও সরোয়ার হোসেন পাখিভ্যানে করে সিন্দুরিয়া রোড থেকে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির পরিবহন তাদের পাখিভ্যানটিকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

বিজ্ঞাপন


দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় একটি মসজিদের মুসল্লিরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। ঘাতক পরিবহনটি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়, ফলে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আনা হচ্ছে। ঘাতক পরিবহনটি শনাক্তেরও চেষ্টা চলছে।

পড়ুন : চুয়াডাঙ্গার তিতুদহে সংঘর্ষে সাবেক বিএনপি নেতা নিহত, আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন