১০/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌর ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে।

রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে যৌথবাহিনী একটি বিশেষ দল এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানাযায়, জেলার জীবননগর উপজেলা সদরের মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গাজী জাহিদ হাসানের কাছ থেকে যৌথবাহিনী একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনেশন (গুলি), একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।

পরে তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।

পড়ুন- শৈত্যপ্রবাহে সহায়তার হাত বাড়ালেন সিরাজগঞ্জ সদর ইউএনও

দেখুন- জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে যশোর-৫ আসনে বিএনপির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন