২৮/০২/২০২৬, ২৩:১৯ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি বাবু সাধারণ সম্পাদক মানি খন্দকার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ১৫ টি পদের বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার।

এছাড়া কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হলেন যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর- রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকারী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হক।

ঘোষিত ফলাফল সুত্রে জানাগেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদে ২৯ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু, সহ-সভাপতি ১১০ ভোট পেয়ে আকসিজুল ইসলাম রতন ও ৯৮ ভোট পেয়ে মোর্তাজান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) নির্বাচিত হয়েছেন

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

পড়ুন: সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন