০১/০৩/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী হত্যার ঘটনায় ছেলেকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী কাজী আমির মোঃ রিন্টু ওরফে দোদুলকে কুপিয়ে হত্যা এবং তাঁর মাদ্রাসার শিক্ষার্থী নাবালক ছেলে রিফাত হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার ভাই।

বিজ্ঞাপন


শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত প্রবাসীর ভাই কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রবাসী রিন্টুকে পরিকল্পিতভাবে রিন্টুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে তাঁর স্ত্রী রত্না খাতুন, শ্বশুর অনিকুল ইসলাম কবির ও শ্যালক রাসেল হোসেনের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। হত্যার পর ষড়যন্ত্রকারীরা রিন্টুর ছেলে কেএম রিফাত ফাঁসিয়েছে। সংবাদ সম্মেলনে কামাল উদ্দিন প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করে রিফাতের মুক্তির জোর দাবি জানান তিনি।


গত ২২ মার্চ শহরের পলাশপাড়ায় নামাজ পড়া অবস্থায় ইতালিপ্রবাসী ব্যবসায়ী রিন্টুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তার কিশোর শিশুকে আটক করে পুলিশ।

পড়ুন: চুয়াডাঙ্গায় গরমে জনজীবন হাঁসফাঁস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৭ ডিগ্রি

দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন