০১/০৩/২০২৬, ১৮:২০ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন: জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এক পরিবারের

চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা মো. মনিরুল ইসলাম তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। সোমবার (২০ মে) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, প্রভাবশালী একটি চক্র তাদের পরিবারের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাদের উপর একাধিকবার হামলা, সামাজিকভাবে হেনস্তা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, “আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও একটি বিশেষ মহল রাজনৈতিক ছত্রছায়ায় বারবার আমাদের পরিবারের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমাদের উপর জুলুম করেছে, তারা এখন আবার দল বদলে বিএনপি নেতাদের সঙ্গে মিলে একই কায়দায় আমাদের নির্যাতন করছে।”

তিনি আরও বলেন, “২০২৩ সালে আমরা চুয়াডাঙ্গা জজ কোর্টে ১০৭ ধারায় একটি মামলা করি। মামলায় বিবাদীরা মুচলেকা দিয়ে ক্ষমা চায় ও জরিমানা দেয়। কিন্তু এরপরও প্রশাসনের চোখের সামনে আমাদের মারধর করা হয়। জমি দখলদাররা আমাদের ৭ একর ৫৭ শতক জমি, যার মধ্যে ধানী জমি ও লিচু বাগান রয়েছে, তা জোরপূর্বক ভোগদখল করছে।”

মনিরুল অভিযোগ করেন, “প্রভাবশালী করিম মিয়া তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আঁধারে আমাদের ঘরের পেছনে অবস্থান নেয়। প্রতিবাদ করায় আমাকে গালিগালাজ করে এবং প্রকাশ্যে হুমকি দেয়। এমনকি কোর্টের বারান্দায় উকিলের সামনেও আমাকে মারার হুমকি দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যখন পুলিশের ডাকে সরোজগঞ্জ ফাঁড়িতে অবস্থান করছিলাম, ঠিক সেই সময়ই আমাদের জমির কাঠাল গাছ থেকে জোর করে কাঠাল পেড়ে নিয়ে যায় প্রতিপক্ষ। থানায় অভিযোগ জানালে ওসি ও দারোগা আমাদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করেন।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জমির অংশীদার হয়েও কোনো কাগজ দেখতে পারি না। করিম মিয়া ও তার লোকজন আমাদের জমির কাগজ দিয়ে ৪ কোটির বেশি টাকার সিসি লোন নিয়েছে। অথচ আমরা যখন কাগজ দেখতে চাই, তখন তারা বলে কোর্টে যান, আপস-মীমাংসা হবে না।”

জমির বিবরণ দিয়ে মনিরুল ইসলাম জানান, বলগাছি মৌজা ও বোয়ালিয়া মৌজায় কয়েকটি দাগে তাদের মালিকানাধীন জমি রয়েছে, যা ওয়ারিশসূত্রে তাদের প্রাপ্য। এসব জমির উপর করিম মিয়ারা বেআইনিভাবে দখল বজায় রেখেছেন।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম প্রশাসনের উচ্চপর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের ডিআইজি আত্মীয় নেই, এমপি-মন্ত্রী নেই। কিন্তু আমরা এই দেশের নাগরিক। তাহলে কি আমরা ন্যায়বিচার পাব না? আমরা পুলিশের নিরপেক্ষ সহযোগিতা চাই। চাই আমাদের প্রাপ্য জমির দখল ফিরে পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ।”

তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং আইজিপি মহোদয়ের কাছে ন্যায়বিচার পাওয়ার অনুরোধ জানান।

পড়ুন: দিনাজপুরে বিনামূল্যে উপকার ভোগীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে ইউএনও

দেখুন: চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন