১৯/০২/২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ (৩৪)–কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি খালেদুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএ/

দেখুন: তীব্র দাবদাহে পু*ড়ছে চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন