28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ লিমন আলী (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া সংলগ্ন এতিমখানা রোড এলাকার বাসিন্দা; তার পিতা আবুল হোসেন।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে লিমনের বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি এবং একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর ভোর সাড়ে ৫টার দিকে লিমনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “সেনাবাহিনী লিমন আলীকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

দেখুন: সড়ক দু*র্ঘটনায় ৭ জনের প্রা*ণহানি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন