19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

‘বিএনপির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে গণআন্দোলনের হুঁশিয়ারি’

বিজ্ঞাপন

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা:
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বড়বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।

মিছিলে জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, জাসাস ও ওলামা দলসহ অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মী অংশ নেন।

প্রতিবাদ সভায় খুলনায় যুবদল নেতা মাহাবুব মোল্লা হত্যাকাণ্ড এবং চাঁদপুরে এক ইমামের ওপর বর্বর হামলারও নিন্দা জানানো হয়। নেতারা এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবিলম্বে বিচার দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ‘এসব হত্যাকাণ্ড দেশের ভাবমূর্তি ধ্বংস করছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশনায়ক তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী শক্তির একটি অংশ এখনো সক্রিয় রয়েছে।’

তারা আরও বলেন, ‘তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের জনগণ ভালোবাসে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না।’

এ সময় হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘আর একবারও যদি তারেক রহমানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা হয়, তাহলে চুয়াডাঙ্গা থেকে গণআন্দোলনের সূচনা হবে। যেমনভাবে একসময় সৈরাচার শেখ হাসিনাকে ভারত পালাতে হয়েছিল, তেমনি আপনাদের পাকিস্তানে পালাতে হবে!’

তারা বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী যদি দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়ায়, তাকে দল থেকে বাদ দেওয়া হবে। বিএনপি জনগণের বন্ধু হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়।’

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।
সভা পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, সহসম্পাদক মো. জাহিদুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসান কাকন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি মুক্ত, যুগ্ম সম্পাদক নাইম আহমেদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহবায়ক হাসান মালিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এ. হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান প্রমুখ।

পড়ুন: কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

দেখুন: মাগুরায় নিজ স্কুলের শিক্ষার্থীদের যে উপদেশ দিলেন সাকিব আল হাসান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন