19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল : তারেক রহমানকে নিয়ে আর একটাও কথা শুনলে রাস্তায় নেমে আসব

গুপ্ত সংগঠনের নামে মবসৃষ্টি, শিক্ষাঙ্গনে অশান্তি ছড়ানো এবং সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা শহরের পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের কবরী রোড ও শহীদ হাসান চত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে অংশ নেওয়া ছাত্রনেতারা বলেন,
‘দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বারবার অপপ্রচার চালানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি—আর একটাও কথা শুনলে আমরা রাজপথেই জবাব দেব। সময় থাকতে হুঁশিয়ার হোন।’

তারা আরও বলেন, ‘একটা গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। আমরা তা হতে দেব না। ছাত্রদল জেগে উঠেছে, কেউ আর পার পাবেন না।’

নেতারা বলেন, ‘বিএনপি ছাত্রদের দল, জনগণের দল। অন্যায়-অবিচার দেখে চুপ করে থাকব না। দুর্নীতি করলে সে যেই হোক, দল থেকে বহিষ্কার করা হবে—এই বার্তাও পরিষ্কার।’

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পড়ুন: কবি মির্জা রফিকুল হাসানের জন্মদিনে ‘পড়শি বাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন

দেখুন: ৩ জেলায় সড়ক দু র্ঘ ট না য় ৩ জন নি হ ত, আহত অনেকে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন