১১/০২/২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। মিছিল শুরুর আগে সাহিত্য পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার যদি নিপীড়ন চালাতে আসে, তবে যুবদল কঠিন জবাব দেবে।”

বক্তারা আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এখনো তারা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কেউ রেহাই পাবে না।”

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুর নেতৃত্বে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, দপ্তর সম্পাদক মাহামুনুর রশীদ টনিক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, আলমডাঙ্গা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীড় উজ্জল, পৌর যুবদলের সদস্য সচিব কনক সরোয়ার, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের সভাপতি জালাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব রিন্টু মহলদার, যুগ্ম আহবায়ক হাসান মালিকসহ জেলা ও উপজেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

দেখুন: অভিনেতা রুমি কে নিয়ে যে কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন