২৬/০২/২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ‘আমার চোখে জুলাই বিপ্লব’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গায় ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম। শহিদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

আজ রোববার (০৩ আগস্ট ২০২৫) চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলার নির্বাচিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চারা বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন,
“পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত হতে হবে। পাশাপাশি আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা লালন করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের আরও উৎসাহ দেন গাছ লাগানো ও পরিচর্যার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে সচেতন হওয়ার জন্য।

জেলা প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহলে প্রশংসার সাড়া ফেলেছে।

পড়ুন: পটুয়াখালীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে লক্ষ্যে কিন্ডার গার্টেন স্কুলর কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দেখুন: ভয়ংকর এক আগাছায় ভরে গেছে এলাকা, ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ,ফসল,গবাদি পশু!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন