28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

যে ভারত আমাদের ওপরে গুলি চালায়, সে দেশেই পালিয়েছে শেখ হাসিনা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান ষোলো বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবনবাজী রেখেছেন। অথচ শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালাই না, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করছে, সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার—যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় মোট গ্রেফতার ৭

দেখুন: বাংলাদেশ ভারত সম্পর্ক: কার কাকে বেশি প্রয়োজন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন