চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাহবুবুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে।
মাহবুবুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার তিনি তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় বেড়াতে এসে আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে দুই বন্ধু হোটেল ত্যাগ করলে মাসুম ওই কক্ষে থেকে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। পাশাপাশি সিআইডি ও পিআইবি তদন্তে অংশগ্রহণ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
পড়ুন: পূর্বাচলে ৩শ ফুট ও ঢাকা বাইপাস সড়কে ছিনতাইকারীদের ফাঁদ, টার্গেট দামী মোটরসাইকেল
দেখুন: ইউনিভার্সেল মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন
ইম/


