24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র স্মারকলিপি প্রদান

পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াতে ইসলামী একটি মোটরসাইকেল বহর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পড়ুন: ইন্দুরকানীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন