১৭/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বেড়েছে নারী ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

বিজ্ঞাপন

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। অতীতে বিমুখ থাকায় নারী ভোটাররের সংখ্যা কম ছিল। এবার তার পরিবর্তন ঘটেছে।

পড়ুন: ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন