26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চেক জালিয়াতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সেনামের বিরুদ্ধে মানববন্ধন

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার এনামুল হক সেনামের বিরুদ্ধে চেক জালিয়াতি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা ও মিছিল করেছেন।

শনিবার বিকেলে দক্ষিণ মরিচ্যা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান, এনামুল হক সেনাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও প্রতারক হিসেবে কুখ্যাত। তিনি সম্প্রতি গ্রেপ্তার হওয়া কক্সবাজারের আলোচিত ডাকাত শাহীনের বিশ্বস্ত সহযোগী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানান।

ভুক্তভোগী আলমগীর জানান, যৌথ ব্যবসার সূত্র ধরে সেনামের কাছে এক লক্ষ টাকা নিয়ে একটি চেক জামানত রাখেন তিনি। ব্যবসায় লোকসান হওয়ায় পুরো টাকা পরিশোধ করতে না পারলেও ইতোমধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ২০ হাজার টাকা পরিশোধের চেষ্টা করলে সেনাম প্রতারণার মাধ্যমে চেকের অঙ্ক পরিবর্তন করে ২০ লাখ টাকা দাবি করেন এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন।

গত ৪ জুলাই রাতে টাকা ফেরত দিতে গেলে সেনাম ও তার সহযোগীরা আলমগীরকে মারধর করে ফেরত দিতে নিয়ে যাওয়া ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে স্থানীয়দের সহায়তায় আলমগীর মুক্ত হন। সেনাম ইচ্ছাকৃতভাবে তার দেওয়া চেকের অঙ্ক জালিয়াতি করে হয়রানি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। তিনি সুষ্ঠু বিচার ও চেক ফেরতের দাবি জানান।

এ বিষয়ে উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন